বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বর বা জানুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা নিজেই এ তথ্য জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-আশুগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে পোলিং অফিসারদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচনকে সর্বমহলে গ্রহণযোগ্য করতে হবে। আর এতে পোলিং অফিসাররাই মুখ্য ভূমিকা পালন করবে। কেননা এটা তাদের সাংবিধানিক দায়িত্ব। সিইসি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য না হলে নানা প্রশ্ন উঠে। যারা পরাজিত হন তারা নানা প্রশ্ন তোলেন। বলেন, কেন্দ্রে এজেন্ট ছিল না। থাকতেও দেয়া হয়নি। ভোট গণনা ঠিকমতো হয়নি। এই ধারণা পাল্টাতে হবে। মনে রাখতে হবে ভোটার আসবে, ভোটার যাবে। যাকে খুশি তাকে ভোট দেবে। এটা নিশ্চিত করার দায়িত্ব পোলিং অফিসারদের। সিইসি বলেনÑ শুধু তাই নয়, ভোটটি বাক্সের মধ্যে পড়লো কিনা তাও দেখতে হবে। সময় নষ্ট করলো কিনা এটা দেখারও দায়িত্ব পোলিং অফিসারদের। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভালোভাবে নির্বাচন পরিচালনা করলে সুনাম হবে কমিশনের। ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট