অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারকে তার পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয় ম্যাকমাস্টারের পর প্রশাসনের শীর্ষ পর্যায়ে আরো পরিবর্তন হতে পারে। রদবদল হতে পারে হোয়াইট হাউজেও।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছেন সব সময়ই পরিবর্তন চলতে থাকবে। তিনি বলেন, “আমার ধারনা আপনারাও পরিবর্তন দেখতে চান। আমিও চাই নতুন নতুন আইডিয়া শুনতে”।

This item is part of
XS
SM
MD
LG