অ্যাকসেসিবিলিটি লিংক

৩৯ জন ভারতীয়ের মৃতদেহ পাওয়া গেছে ইরাকের মসলের গনকবরে

চার বছর আগে ইরাকে ইসলামিক ষ্টেট কর্তৃক অপহৃত ৩৯ জন ভারতীয় নাগরিকের মৃতদেহ পাওয়া গেছে মসলের একটি গনকবরে।

২০১৪ সালে আইএসের হাতে অপহৃত হওয়ার আগে উত্তর ভারতের দরিদ্র পরিবারের ঐ মানুষগুলো ইরাকের একটি নির্মান প্রতিষ্ঠানে কাজ করতো। অপহরণ করা হয়েছিল ৪০ জনকে। একজন পালিয়ে বাঁচতে সক্ষম হন এবং তিনি ভারতে বসবাস করছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার সংসদের উচ্চকক্ষে বলেন আইএস তাদেরকে হত্যা করে। “আমি গভীর দু:খের সঙ্গে জানাচ্ছি তাদেরকে হত্যা করা হয়েছে”।

তাদেরকে গনকবরে পাওয়ার পর ইরাক ও ভারতীয় কর্তৃপক্ষ তাদের ডিএনএ পরীক্ষা শেষ করে নিশ্চিত হওয়ার পর তা প্রকাশ করলো। তবে ৩৮ জনের ডিএনএ মিললেও একজনের ডিএনএ আংশিক মেলেনি কারন তার বাবা মা জীবিত নেই।

ভারত বিশেষ বিমানে শিগগিরই মৃতদেহগুলো দেশে আনছে।

This item is part of
XS
SM
MD
LG