অ্যাকসেসিবিলিটি লিংক

চারজন নারীর অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন নিউইয়র্কের এ্যাটর্নী জেনারেল

চারজন নারীর অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন নিউইয়র্ক রাজ্যের এ্যাটর্নী জেনারেল এরিক স্নাইডারম্যান। ডেমোক্রেট স্নাইডারম্যান ২০১০ সাল থেকে নিউইয়র্কের এ্যাটর্নী জেনারেল ছিলেন।

নিউইয়র্কার ম্যাগাজিন সোমবার একটি নিবন্ধ ছাপে যাতে চার নারী স্নাইডারম্যানের বিরুদ্ধে তাদের ইচ্ছার বিরুদ্ধে প্রেম প্রস্তাবের সময় শারিরিক নির্যাতনের অভিযোগ করেন।

স্নাইডারম্যান ওইসব অভিযোগ অস্বীকার করে বলেন তিনি কারো সঙ্গে এ ধরনের আচরণ করেন নি। তবে পদত্যাগের কারন ব্যাখ্যা দিতে তিনি বলেন এ ধরনের অভিযোগ তাকে ওই পদে থেকে ঠিকমত দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারে।

যৌন হয়রানীর বিরুদ্ধে সাম্প্রতিক সময়কার আন্দোলন মি-টু এর তিনি একজন কড়া সমর্থক।

This item is part of
XS
SM
MD
LG