অ্যাকসেসিবিলিটি লিংক

ইথোপিয়ার নতুন প্রধানমন্ত্রী সোমালিয়ায়

ইথোপিয়ার নতুন প্রধানমন্ত্রী আবি আহমেদ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গিয়ে পৌঁছেছেন। তাঁকে সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফারমাজো বিমান বন্দরে স্বাগত জানান।

টুইটারে দেওয়া এক বার্তায়, ফার্মাজো ইথোপিয়ার প্রধানমন্ত্রীকে বলেন আপনাকে মোগাদুশুতে স্বাগতম। আপনাকে এবং আপনার প্রতিনিধিদলকে স্বাগত জানানোতে আমরা সম্মনিত বোধ করছি। আমি নিশ্চিত এখানে আপনার অবস্থান হবে আরামদায়ক ও আনন্দময়।

প্রেসিডেন্ট আহমেদের চীফ অফ স্টাফ টুইট বার্তায় বলেন, প্রেসিডেন্ট আবি সোমালিয়ার জনগণের জন্য একাত্মতা এবং বন্ধুত্বের বার্তা নিয়ে এসছেন। বিমান বন্দরে গার্ড অফ অনার গ্রহণের পর আহমেদকে মোগাদিশুর রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয় যেখানে দুই নেতা আলোচনায় অংশ নেন।

মোগাদিশুর প্রধান রাস্তাগুলোতে সোমালি সৈন্য মোতায়েন করা হয়েছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমান বন্দরগামী সব প্রধান রাস্তা এবং স্থানগুলো জনসাধারাণের জন্য বন্ধ রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG