অ্যাকসেসিবিলিটি লিংক

নিউজিল্যান্ডের মসজিদ হামলায় নিহতদের মরদেহ হস্তান্তর চলছে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে গত শুক্রবারের জুম্মার নামাজের সময় মর্মান্তিক গুলির ঘটনায় নিহতদের মরদেহ আত্মীয় পরিজনের কাছে হস্তান্তর প্রক্রিয়া এখনো চলছে।

নিউজিল্যান্ড পুলিশ কমিশনার মাইক বুশ বলেছেন এই মুহুর্তে সবার আগে আমরা মরদেহগুলো যতো দ্রুত সম্ভব তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করতে চাই। বলেন ২১ জনকে শনাক্ত করা গেছে এবং তাদেরকে হস্তান্তর করা হচ্ছে।

সেদিনের ঘটনায় নিহত ৫০ জনের মধ্যে বুধবার দুজনকে সমাহিত করা হয় মেমোরিয়াল পার্ক করবস্থানে।

This item is part of
XS
SM
MD
LG