অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র জুড়ে কাগজপত্রবিহিন অভিবাসিদের বিরুদ্ধে অভিযান শুরু

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা রবিবার দেশব্যাপী কাগজপত্রবিহিন অভিবাসিদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা রবিবার দেশব্যাপী কাগজপত্রবিহিন অভিবাসিদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন।

তাদের লক্ষ্য অবৈধ অভিবাসি, যাদের বিরুদ্ধে বহিস্কারাদেশ রয়েছে, তাদেরকে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো।

শুক্রবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিযান পরিচালনার চুড়ান্ত নির্দেশ দিয়েছেন। লস এঞ্জেলেস, নিউইয়র্ক, শিকাগোসহ বড় বড় শহরগুলোতে এই অভিযান চালানো হচ্ছে।

অভিযানে আইসিই এজেন্টরা মূলত মধ্য আমেরিকার অভিবাসীদের টার্গেট করে অভিযান পরিচালনা করছেন বলে জানান আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউস আলবেন্স।

This item is part of
XS
SM
MD
LG