অ্যাকসেসিবিলিটি লিংক

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী শ্বাসকষ্টে মারা যান জর্জ ফ্লয়েড

ফ্লয়েডের পরিবারের দ্বারা নিয়োগ দেয়া একটি প্রতিষ্ঠানের ময়নাতদন্তে বলা হয়েছে, পুলিশ অফিসার ডেরেক চাওভিন, ফ্লয়েডের গলা ও ঘাঁড়ে চাপ প্রয়োগ করায় ফ্লয়েড শ্বাসকষ্টে মারা যায়।

ফ্লয়েডের দেহে পূর্বের কোন অন্তর্নিহিত শারীরিক অসুস্থতার কথা জানা যায়নি।

একাধিক ভিডিওতে দেখা যায়, ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে পুলিশ সদস্যরা তার ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে ছিলেন। এ সময় জর্জ ফ্লয়েড নিরস্ত্র ছিলেন। তিনি বারবার নিঃশ্বাস নেবার জন্য আর্তনাদ করতে থাকেন এবং বাঁচার আকুতি জানাচ্ছিলেন।

This item is part of
XS
SM
MD
LG