অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে মাঠে নামছেন ‘কোয়াক ডাক্তার’

পশ্চিমবঙ্গের প্রতি জেলায় হাজার হাজার ‘কোয়াক ডাক্তার’ বছরের পর বছর ধরে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছেন। বর্তমানে সরকারিভাবে তাঁরা ‘গ্রামীণ স্বাস্থ্য পরিবেশক’ নামেই পরিচিত। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ সামাল দিতে রাজ্যজুড়ে প্রায় পৌনে তিন লক্ষ এই গ্রামীণ স্বাস্থ্য পরিবেশকদের নামানো হচ্ছে। তাঁরা প্রত্যন্ত এলাকায় কাজ করবেন।

এর জন্য স্বাস্থ্যদপ্তর থেকে তাঁদের গাইডলাইন ও বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে। এ ব্যাপারে রাজ্য স্বাস্থ্যভবন থেকে প্রতি জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই করোনা মোকাবিলায় গাইডলাইন দিয়ে রাজ্যের কোয়াক ডাক্তাদের কাজ করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

This item is part of
XS
SM
MD
LG