অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কোভিড টিকার অতিরিক্ত ৯০ লক্ষ ৬০ হাজার ডোজ দান করছে

ফাইজার টিকা, ৩১শে অক্টোবর, ২০২০, ছবি- রয়টার্স/দাদো রুভিক
ফাইজার টিকা, ৩১শে অক্টোবর, ২০২০, ছবি- রয়টার্স/দাদো রুভিক

যুক্তরাষ্ট্র শুক্রবার ঘোষণা করেছে যে বৈশ্বিকভাবে টিকা বিতরণে কোভ্যাক্সের যে উদ্যোগ, তার মাধ্যমে ফাইজার করোনাভাইরাস ভ্যাকসিনের অতিরিক্ত ৯০ লক্ষ ৬০ হাজার ডোজ পাকিস্তানে পাঠানো হচ্ছে।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, এই চালানটি সহ এ পর্যন্ত ওয়াশিংটন ২ কোটির বেশী টীকা পাকিস্তানের জনগণের জন্য দান করেছে।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাঞ্জেলা অ্যাগেলার বলেছেন, "পাকিস্তানী জনগণের হাতে কার্যকর, জীবন রক্ষাকারী ফাইজার টিকা দেয়ার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে অংশীদার হতে পেরে গর্বিত এবং পাকিস্তান এ টিকা সুষ্ঠভাবে বিতরণের ক্ষেত্রে একটি দুর্দান্ত কাজ করেছে।" এই অনুদান এমন সময়ে এসেছে যখন ১২ বছর বয়সী কিশোর কিশোরীদের প্রথম ডোজ টিকা পাবার সময় আসল।"

পাকিস্তানি কর্মকর্তারা শুক্রবার রিপোর্ট করেছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় টিকা অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায় ১ কোটির মত মানুষকে টিকা দেয়া হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ লক্ষ মানুষ টিকা নিয়েছে।

পাকিস্তান মূলত চীনা টিকার উপর নির্ভর করে, তবে যুক্তরাষ্ট্রের অনুদান পাকিস্তানে পশ্চিমা-উন্নত করোনাভাইরাস টিকার যে গুরুতর ঘাটতি ছিল তা কাটিয়ে উঠতে সহায়তা করছে।

দি ভ্যাক্সিন এলায়েন্স, বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং সিইপিআই যা মহামারী প্রস্তুতির জন্য একটি জোট সংস্থা, তাদের সাথে সহ-নেতৃত্বে কাজ করছে কোভ্যাক্স কর্মসূচি । এ উদ্যোগে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কোভিড-১৯ টিকা সরবরাহে একক বৃহত্তম অবদান রাখছে।

This item is part of
XS
SM
MD
LG