অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান দখলের পর আফগান সংবাদ মাধ্যমের ৪০ শতাংশ বিলুপ্ত: জরিপের ফলাফল

এই ছবিটিতে দেখা যাচ্ছে, তালিবান সদস্যরা সাংবাদিকদের বাধা দিচ্ছে, সাংবাদিকরা একটি নারী অধিকার সভার রিপোর্ট করছিল। ২১শে অক্টোবর, ২০২১, ছবি-এএফপি
এই ছবিটিতে দেখা যাচ্ছে, তালিবান সদস্যরা সাংবাদিকদের বাধা দিচ্ছে, সাংবাদিকরা একটি নারী অধিকার সভার রিপোর্ট করছিল। ২১শে অক্টোবর, ২০২১, ছবি-এএফপি

একটি নতুন জরিপে দেখা গেছে যে আগস্টের মাঝামাঝি ইসলামপন্থী তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখল করার পর থেকে আফগানিস্তানের অন্তত ৪০ শতাংশ মিডিয়া আউটলেট অদৃশ্য হয়ে গেছে এবং ৮০ শতাংশেরও বেশি নারী সাংবাদিক তাদের চাকরি হারিয়েছেন।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) তার স্থানীয় অংশীদার, আফগান ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এআইজেএ) এর সাথে সমীক্ষাটি পরিচালনা করেছে এবং আফগানিস্তানের এক সময়ের বিকাশমান এবং প্রাণবন্ত জাতীয় মিডিয়া সম্পর্কে মঙ্গলবার এই ফলাফল প্রকাশ করেছে।

সমীক্ষাটিতে দুঃখ প্রকাশ করা হয় যে তালিবান দখলের পর থেকে রাজধানী কাবুল এবং দেশের বাকি অংশে সাংবাদিকদের জন্য পরিবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সমীক্ষা অনুসারে, "গ্রীষ্মের শুরুতে আফগানিস্তানে ৫৪৩টি সংবাদ প্রকাশক এবং প্রচারকদের মধ্যে মাত্র ৩১২টি নভেম্বরের শেষেও কাজ করছিল ,"।

১৫ই আগস্ট তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ৬৪০০ এরও বেশি সাংবাদিক এবং মিডিয়া কর্মচারী তাদের চাকরি হারিয়েছে।

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, "আনুপাতিকভাবে, নারীদের উপর ‘এরঅনেক বেশী প্রভাব পড়েছে। তালিবান দখলের পর থেকে পাঁচজনের মধ্যে চারজনেরও বেশি (৮৪ শতাংশ) তাদের চাকরি হারিয়েছেন, যেখানে প্রতি দুইজন পুরুষের মধ্যে একজন (৫২ শতাংশ)"।

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৫টিতে কোনো কর্মজীবী নারী সাংবাদিক নেই। উত্তরাঞ্চলীয় প্রদেশ জোজজানে আগে ১৯টি মিডিয়া আউটলেট ছিল, সেখানে ১১২ জন মহিলা কর্মি ছিলেন , এখন ১২টি মিডিয়া আউটলেটের মধ্যে একজন নারীকেও নিয়োগ দেয়া হয় না৷

This item is part of
XS
SM
MD
LG