অ্যাকসেসিবিলিটি লিংক

আবাসিক স্কুল থেকে নিষিদ্ধ হবার বিরুদ্ধে কেনিয়ার এলজিবিটি শিক্ষার্থীদের প্রতিবাদ

নাইরোবিতে দ্য কুইর রিপাবলিক কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভের সময় মানুষ নাইরোবি শহরের কেন্দ্রস্থলে মিছিল করে৷ ১৩ই জানুয়ারী, ২০২২, ছবি-সাইমন মাইনা/এএফপি
নাইরোবিতে দ্য কুইর রিপাবলিক কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভের সময় মানুষ নাইরোবি শহরের কেন্দ্রস্থলে মিছিল করে৷ ১৩ই জানুয়ারী, ২০২২, ছবি-সাইমন মাইনা/এএফপি

একজন মন্ত্রীর সাম্প্রতিক একটি মন্তব্যের বিরুদ্ধে বৃহস্পতিবার, কেনিয়ার একদল এলজিবিটি শিক্ষার্থী প্রতিবাদ করেছে। মন্তব্যটিতে ঐ মন্ত্রী আবাসিক বিদ্যালয়গুলোতে এলজিবিটি শিক্ষার্থীদের নিষিদ্ধ করার পরামর্শ দেন। কেনিয়াতে এই ধরনের বিদ্যালয় বেশ প্রচলিত। ঐ শিক্ষার্থী এবং অধিকার সংস্থাগুলো বলছে যে, এ ধরনের নিষেধাজ্ঞা বৈষম্যমূলক এবং সেটি তাদের নিরাপত্তা বিঘ্নিত করবে। লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার শব্দগুলোর আদ্যাক্ষর ব্যবহার করে এগুলোর সংক্ষিপ্ত রূপ হিসেবে ‘এলজিবিটি’ ব্যবহার করা হয়।

কেনিয়ার শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদে, নাইরোবিতে বৃহস্পতিবার কয়েক ডজন বিক্ষুব্ধ শিক্ষার্থী রাস্তায় নামেন।

শিক্ষা বিষয়ক মন্ত্রী জর্জ মাগোহা-র, সমকামী শিক্ষার্থীদের আবাসিক বিদ্যালয়গুলো থেকে নিষিদ্ধ করার পরামর্শটি, শিক্ষার্থীরা তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোর মাধ্যমে প্রত্যাখ্যান করেন।

প্রতিবাদকারীদের একজন, মেরিলিজ বিউবোয়া বলেন যে, মাগোহা’র মন্তব্যটি কিছু কিছু বিদ্যালয়ে প্রভাব ফেলতে শুরু করেছে।

শিক্ষামন্ত্রীর কাছে প্রদত্ত তাদের দুই পৃষ্ঠার আবেদনে , প্রতিবাদকারীরা তার প্রতি ডিসেম্বর মাসে করা তার মন্তব্যটি প্রত্যাহার করার, এবং সমকামী শিক্ষার্থী সহ যে কোন মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলে এমন সকল ধরনের ঘৃণাকে, অপরাধ হিসেবে বিবেচনার আহ্বান জানান।

আফ্রিকার অনেক দেশের মত কেনিয়াতেও সমকামীতা বেআইনী।

ভিওএ প্রতিপাদন করেছে যে, ঐ মন্ত্রী এখনও কেনিয়ার আবাসিক বিদ্যালয়গুলোকে, সমকামী সন্দেহ হওয়া শিক্ষার্থীদের নিষিদ্ধ করার জন্য আনুষ্ঠানিকভাবে কোন নির্দেশ দেননি।

নাম না প্রকাশ করার শর্তে, সরকারী একজন শিক্ষা কর্মকর্তা জানান যে, সাধারণত সকল আবাসিক বিদ্যালয়ের প্রধানদের নিকট একটি আনুষ্ঠানিক পরিপত্র পাঠানো হয়ে থাকে।
শিক্ষা মন্ত্রকের নিকট আবেদন পেশ করেছেন যে এলজিবিটি নেতারা, আশা করা হচ্ছে আগামী সপ্তাহে তারা মাগোহা’র সাথে সাক্ষাৎ করবেন।

XS
SM
MD
LG