অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান সাংবাদিক মেসালে তোলুকে বেকসুর খালাস দিয়েছে তুরস্কের আদালত

এই ছবিতে দেখা যাচ্ছে, জার্মান সাংবাদিক মেসেলে তোলু সন্ত্রাসের অভিযোগে তার বিচারের আগে, তুরস্কের ইস্তাম্বুলে একটি আদালতের বাইরে মিডিয়ার সদস্যদের সাথে কথা বলছেন৷ ১৬ই অক্টোবর, ২০১৮, ছবি-এপি
এই ছবিতে দেখা যাচ্ছে, জার্মান সাংবাদিক মেসেলে তোলু সন্ত্রাসের অভিযোগে তার বিচারের আগে, তুরস্কের ইস্তাম্বুলে একটি আদালতের বাইরে মিডিয়ার সদস্যদের সাথে কথা বলছেন৷ ১৬ই অক্টোবর, ২০১৮, ছবি-এপি

সোমবার তুরস্কের একটি আদালত জার্মান সাংবাদিক মেসেলে তোলুকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে খালাস দিয়েছে। তিনি টুইটারে লিখেছেন , প্রায় পাঁচ বছর ধরে চলা একটি মামলায় তাকে আটকের সময় আঙ্কারা এবং বার্লিনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

২০১৬ সালের জুলাই মাসে অভ্যুত্থান প্রচেষ্টার পর একটি আইনি অভিযানের অংশ হিসাবে ২০১৭ সালের এপ্রিল মাসে টোলুকে আটক করা হয়েছিল এবং মুক্তি পাওয়ার আগে তিনি আট মাস কারাগারে বন্দী ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী প্রচারণা এবং সন্ত্রাসী সংগঠনের সদস্যপদ নেয়ার অভিযোগ আনা হয়েছে।

তিনি টুইট করেছেন, "চার বছর, আট মাস এবং ২০ দিন পর উভয় অভিযোগেই খালাস!"।

টোলু আরও লেখেন , " প্রথমত রাজ্যের আইন অনুয়ায়ী , এই ধরনের মামলা হতে পারে না এবং এই রায় দমন ও কারাগারে থাকার কষ্টকর সময়ের মূল্য পরিশোধ করতে পারে না।

তুরস্কে প্রায় ৫০,০০০ লোকের ব্যর্থ অভ্যুত্থানের পরে গ্রেপ্তার এবং শিক্ষক, বিচারক এবং সৈন্য সহ আরও ১,৫০,০০০ জনকে বরখাস্ত করার নিন্দা করেছে জার্মানি। তারপর এই দুটি নেটো সদস্যের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়।

This item is part of
XS
SM
MD
LG