অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান ডায়োসিসে যৌন নির্যাতনের রিপোর্টে দোষী হলেন অবসরপ্রাপ্ত পোপ

পোপ এমেরিটাস বেনেডিক্ট ষোড়শ সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে বসেছিলেন যখন তিনি ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে ভ্যাটিকানে পবিত্র বছরের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এপি
পোপ এমেরিটাস বেনেডিক্ট ষোড়শ সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে বসেছিলেন যখন তিনি ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে ভ্যাটিকানে পবিত্র বছরের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এপি

মিউনিখ ডায়োসিসে যৌন নির্যাতনের বিষয়ে একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রতিবেদনে বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত পোপ ষোড়শ বেনেডিক্টকে ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে আর্চবিশপ থাকাকালীন চারটি মামলা পরিচালনার জন্য দোষারোপ করেছে। যে ল’ফার্ম প্রতিবেদনটি তৈরি করেছে তারা বলেছে যে কোন রকম অন্যায় করার কথা বেনেডিক্ট দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

নিশ্চিতভাবে এই ফলাফল বেনেডিক্টের সমালোচনাকে পুনরায় জাগিয়ে তুলবে। মঙ্গলবারের আগে পর্যন্ত মাত্র একবার এক দশকেরও বেশী সময় আগে প্রথম ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা জনসমক্ষে প্রকাশ পায়।

আর্চডাইয়োসিস প্রায় দুই বছর আগে ওয়েস্টফাহল স্পিলকার ওয়াস্টল আইন সংস্থাকে ১৯৪৫ থেকে ২০১৯ সালের মধ্যে (যৌন) অত্যাচার খতিয়ে দেখার আদেশ এবং গির্জার কর্মকর্তারা সঠিকভাবে অভিযোগগুলি দেখেছিলেন কিনা সে বিষয়ে রিপোর্ট করার অনুমতি দেন। আইন সংস্থাটি গির্জার নথিপত্রগুলি পরীক্ষা করেছে এবং সাক্ষীদের সাথে কথা বলেছিল।

রিপোর্টটি প্রকাশ করার আগে গির্জার কর্মকর্তাদের ফলাফল সম্পর্কে অবহিত করা হয়নি। পোপ ফ্রান্সিসের একজন বিশিষ্ট সংস্কারবাদী বন্ধু বর্তমান আর্চবিশপ কার্ডিনাল রেইনহার্ড মার্কসকেদুটি ক্ষেত্রে দোষী সাব্যস্ত করা হয়েছে।মার্ক্সের পূর্বসূরিদের মধ্যে রয়েছেন প্রাক্তন কার্ডিনাল জোসেফ রাটজিংগার যিনি ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত মিউনিখে দায়িত্ব পালন করেন। পরে তিনি ভ্যাটিকানের কংগ্রেগেশন ফর দি ডক্টোরিন অফ দি ফেইথের প্রধান হন এবং পরে পোপ নির্বাচিত হন।

বেনেডিক্ট এই রিপোর্টের জন্য বিস্তারিত লিখিত সাক্ষ্য দিয়েছেন।

এই প্রতিবেদনের অন্যতম লেখক মার্টিন পুশ বলেন, "মোট চারটি ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তৎকালীন আর্চবিশপ কার্ডিনাল রাটজিংগারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা যেতে পারে।"

This item is part of
XS
SM
MD
LG