অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রান্সজেন্ডার নারীকে যৌন নির্যাতনের অভিযোগে তিনজন আটক

ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগার সাদ মুআ। (ছবি- ইউএনবি)
ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগার সাদ মুআ। (ছবি- ইউএনবি)

ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগার সাদ মুআকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় ইশতিয়াক আমিন ফুয়াদ ও সায়মা সিকদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২২ জানুয়ারি) রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার ফার্মগেট ও মহাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে যৌন নির্যাতনের অভিযোগে সাদ মুআ শুক্রবার ঢাকার ভাটারা থানায় একটি মামলা করেন। এ ছাড়াও ঘটনার বিবরণ পোস্ট করেন তার অফিশিয়াল ফেসবুক পেজে।

উল্লেখ্য, সাদ মুআ বিউটি ব্লগার হিসেবে পরিচিত। মেকআপ টিউটোরিয়ালসহ বিউটি কেয়ারের নানা ধরনের ভিডিও কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত তিনি।

This item is part of
XS
SM
MD
LG