যুক্তরাষ্ট্র মঙ্গলবার রাশিয়াকে সতর্ক করে বলেছে যে, রাশিয়া ২০১৪ সালের তুলনায় আরও বেশি দ্রুত এবং গুরুতর অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হবে যদি তারা এবার ইউক্রেন আক্রমণ করে। ২০১৪ সালে মস্কো ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপকে অধিভুক্ত করেছিল।
ওয়াশিংটনে একজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা সংবাদদাতাদের বলেছেন, " ব্যাপক পরিণতি হবে আমরা এ রকম নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রস্তুত যা ২০১৪ সালে বিবেচনা করা হয়নি।"
পরে, প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদদাতাদের বলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করলে তিনি নিজেই দেখবেন নিজের উপরই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য "অভিনব রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতেও প্রস্তুত"।
কর্মকর্তাটি বলেছেন, "আপনি এই রপ্তানি নিয়ন্ত্রণগুলিকে যুক্তরাষ্ট্রের বৃহত্তর জাতীয় নিরাপত্তার স্বার্থে বাণিজ্য বিধিনিষেধ হিসাবে ভাবতে পারেন," ।
কর্মকর্তাটি বলেন, "আমরা রাশিয়া থেকে পণ্য রপ্তানি নিষিদ্ধ করার জন্য এই রপ্তানি নিয়ন্ত্রণগুলিকে ব্যবহার করি,এবং তা কার্যকর হয় কারণ আপনি যদি দেখেন এবং যুক্তরাষ্ট্রের-সফ্টওয়্যার প্রযুক্তির বিশ্বব্যাপী আধিপত্যের দিকে তাকান, আমাদের মিত্র এবং সহযোগীদের পাশাপাশি আমরা যে রপ্তানি নিয়ন্ত্রণ বিকল্পগুলি বিবেচনা করছি তা পুতিনের অর্থনীতিকে শিল্পায়ন করার কৌশলগত উচ্চাকাঙ্ক্ষাকে বেশ শক্তভাবে আঘাত করবে , এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, বা প্রতিরক্ষা বা মহাকাশ বা অন্যান্য মূল সেক্টরে হোক না কেন তার জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে ক্ষতিগ্রস্ত করবে।"
যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ক্রাইমিয়া দখলের পর মস্কোর বিরুদ্ধে কম কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু তা শেষ পর্যন্ত অকার্যকর প্রমাণিত হয়েছিল এবং উপদ্বীপটি রাশিয়ার নিয়ন্ত্রণেই থেকে যায়।