অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট গনির শীর্ষ সহযোগীকে প্রশ্ন করেছেন যুক্তরাষ্ট্রের পরিদর্শক

আফগানিস্তান পুনর্গঠনের জন্য বিশেষ মহাপরিদর্শক জন সোপকোকে এই ছবিতে দেখা যাচ্ছে ভার্জিনিয়া, আর্লিংটনে তার অফিসে একটি সাক্ষাত্কার দিচ্ছেন৷ ২৳শে জুলাই, ২০১৪, ছবি-এএফপি
আফগানিস্তান পুনর্গঠনের জন্য বিশেষ মহাপরিদর্শক জন সোপকোকে এই ছবিতে দেখা যাচ্ছে ভার্জিনিয়া, আর্লিংটনে তার অফিসে একটি সাক্ষাত্কার দিচ্ছেন৷ ২৳শে জুলাই, ২০১৪, ছবি-এএফপি

আফগানিস্তানের একজন প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের এই অভিযোগে তদন্তে প্রশ্নের উত্তর দিয়েছেন যে সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি গত বছর তালিবান নিয়ন্ত্রণের পর হঠাৎ কাবুল ছেড়ে যাওয়ার সময় তার সাথে নগদ ১৫ কোটি ৯০ লক্ষ ডলার নিয়ে গিয়েছিলেন ।

হামদুল্লাহ মহিব, যিনি গনির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাজ করেছেন, বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্র সমর্থিত আফগানিস্তানে আফগান সরকারের দুর্নীতির বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডিসেম্বরে ভার্জিনিয়ার আর্লিংটনে আফগানিস্তান পুনর্গঠনের সংস্থা সিগার-এর বিশেষ মহাপরিদর্শক জন সোপকোরের দফতরে তাঁর সাথে স্বেচ্ছায় দেখা করেছিলেন।

মহিব বলেছেন, “আমি সিগার কে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আমার সমস্ত সম্পদের বিবরণও দিয়েছিলাম। মহিব গনির সাথে একই বিমানে আফগানিস্তান ছেড়েছিলেন এবং আবুধাবিতে কিছুক্ষণ তার সাথে ছিলেন। তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে তিনি সিগার-এর তদন্তে সহযোগিতা চালিয়ে যাবেন।

আফগানিস্তান সরকারের পতন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ছিল আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা, এবং গত আগস্টে আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার সময় গনি লাখ লাখ টাকা নগদ নিয়েছিলেন এমন অভিযোগ তদন্ত করার জন্য কংগ্রেসের দ্বারা সিগারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত সপ্তাহে আটলান্টিক কাউন্সিলের একটি অনুষ্ঠানে সোপকো বলেন, "আমরা সেই অভিযোগগুলো দেখছি তার মানে এই নয় যে সেগুলো সত্য বা সত্য না।"

নগদ নিয়ে যাবার অভিযোগ, যা কিনা প্রথম কাবুলে রাশিয়ান দূতাবাস দ্বারা রিপোর্ট করা হয়েছিল, সে অভিযোগ ছাড়াও সোপকো বলেছেন যে তার তদন্তকারীরা এ সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখছেন। “কেন এত তাড়াতাড়ি আফগানিস্তানের সরকার পতন হল? কেন এত দ্রুত সামরিক বাহিনী পতন হল? সব অস্ত্রের কি হলো? আমরা শেষ অবধি যে সমস্ত অর্থ পাঠাচ্ছিলাম - অর্থ, জ্বালানী, এই জাতীয় জিনিসগুলির কী হয়েছিল।"

সোপকো বলেছেন, সিগার এই প্রশ্নের উত্তর খুঁজে বের করবে এবং এই বছরের মার্চ বা এপ্রিলে কংগ্রেসের কাছে একটি শ্রেণীবদ্ধ প্রতিবেদন পেশ করবে বলে আশা করা হচ্ছে। একটি পাবলিক রিপোর্টও থাকবে যা পরে প্রকাশ করা হবে ।

This item is part of
XS
SM
MD
LG