অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান

কলকাতার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নিচ্ছেন জয়া আহসান।(ছবি- ইউএনবি)
কলকাতার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নিচ্ছেন জয়া আহসান।(ছবি- ইউএনবি)

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চমবঙ্গ রাজ্যের কলকাতায়ও বেশ জনপ্রিয় জয়া আহসান। শুধু তাই নয়, ওপার বাংলার বেশির ভাগ সম্মানজনক পুরস্কারও পেয়েছেন তিনি। এমনই আরেকটি প্রাপ্তির খবর অভিনেত্রী নিজেই জানালেন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে।

কলকাতার সিনেমা সাংবাদিকদের সংগঠন “ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন” আয়োজিত “সিনেমার সমাবর্তন” শিরোনামে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে “বিনি সুতোয়” সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান।

পুরস্কার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, “সেরা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার আমাকে সম্মানিত করেছে। কৃতজ্ঞতা জুরি বোর্ডকে। আমাকে এমন একটি পুরস্কারের জন্য নির্বাচন করার জন্য। ধন্যবাদ অতনু দা এবং সিনেমার পুরো টিমকে, আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের ভালোবাসা।”

উল্লেখ্য, “বিনি সুতোয়” সিনেমাটি পরিচালনা করেছেন অতনু বিশ্বাস। এতে জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

This item is part of
XS
SM
MD
LG