অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনায় কমেছে শনাক্ত ও মৃত্যু

সম্প্রতি বাংলাদেশ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে বিপুল সংখ্যক মানুষ টিকা নেন। ঢাকার একটি টিকা কেন্দ্রে লাইন ধরেছেন মানুষ। (ছবি- মামুদ হোসেন অপু/ এপি)
সম্প্রতি বাংলাদেশ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে বিপুল সংখ্যক মানুষ টিকা নেন। ঢাকার একটি টিকা কেন্দ্রে লাইন ধরেছেন মানুষ। (ছবি- মামুদ হোসেন অপু/ এপি)

বাংলাদেশে করোনায় কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ১৫ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯২৯ জন। আগের দিন মঙ্গলবার ৩৪ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছিল ৪ হাজার ৭৪৬ জন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৮৭ জনে। এ ছাড়া মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১২ হাজার ৭৫৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৪ শতাংশ।

XS
SM
MD
LG