অ্যাকসেসিবিলিটি লিংক

সেনা প্রত্যাহারে সময় প্রয়োজন, বলছে রাশিয়া; পশ্চিমের সংশয়

ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট ইউনিটের রাশিয়ান ট্যাঙ্কগুলি রাশিয়ার একটি অজানা স্থানে তাদের স্থায়ী জায়গায় ফিরে যাচ্ছে।এই স্থির চিত্রটিতে একটি হ্যান্ডআউট ভিডিও থেকে নেওয়া হয়েছে৷ ১৫ ফেব্রুয়ারি ২০২২।
ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট ইউনিটের রাশিয়ান ট্যাঙ্কগুলি রাশিয়ার একটি অজানা স্থানে তাদের স্থায়ী জায়গায় ফিরে যাচ্ছে।এই স্থির চিত্রটিতে একটি হ্যান্ডআউট ভিডিও থেকে নেওয়া হয়েছে৷ ১৫ ফেব্রুয়ারি ২০২২।

ক্রেমলিন বৃহস্পতিবার জানিয়েছে যে ইউক্রেনের সীমান্তে মহড়া শেষ করা সেনাদের প্রত্যাহার করতে সময় প্রয়োজন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের অন্যান্য মিত্ররা বলছে যে, আবারও ইউক্রেন আক্রমণের শঙ্কা সৃষ্টিকারী, রাশিয়ার সামরিক বাহিনীগুলোর প্রত্যাহারের কোন নিশ্চিত লক্ষণ দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার দিনের শেষের দিকে সংবাদকর্মীদের বলেন যে, যদিও রাশিয়া বলছে যে তারা কিছু কিছু সেনা ঘাঁটিতে ফেরত পাঠাতে শুরু করেছে, তবে আসলে ইউক্রেনের সীমান্তে তারা আরও অন্তত ৭,০০০ সৈন্য নতুন করে মোতায়েন করেছে ।


রাশিয়া অস্বীকার করেছে যে তাদের ইউক্রেন আক্রমণের পরিকল্পনা আছে। একই সাথে তারা নেটোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছে যাতে তারা ইউক্রেন ও অন্যান্য সাবেক সোভিয়েত রিপাবলিকগুলোর নেটো সদস্যপদ প্রত্যাখ্যান করে।

যুক্তরাষ্ট্র এবং নেটো বারবারই জানিয়েছে যে এমন দাবি তারা বিবেচনা করবে না। জানুয়ারির শেষের দিকে রাশিয়াকে পাঠানো এক চিঠিতে এমনটি জানানোও হয়েছে। সঙ্কটটির শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার একটি দীর্ঘ ও চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে চিঠিটি পাঠানো হয়েছিল।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ বৃহস্পতিবার বলেন যে, ঐ দিনই পরবর্তী সময়ে রাশিয়া যুক্তরাষ্ট্রকে চিঠিটির একটি লিখিত জবাব প্রদান করবে।

অপরদিকে বৃহস্পতিবার ইউক্রেনের বাহিনী ও রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা, পূর্ব ইউক্রেনে একটি যুদ্ধ বিরতি সীমারেখায় গোলাগুলির বিষয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

ক্রেমলিন মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেন যে, সহিংসতা বৃদ্ধির বিষয়ে রাশিয়া গভীরভাবে উদ্বিগ্ন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্র কুলেবা ঘটনাটিকে একটি “ইতোমধ্যেই উত্তেজনাকর নিরাপত্তা পরিস্থিতির মধ্যে রাশিয়া কর্তৃক মিনস্ক চুক্তির গুরুতর লঙ্ঘন” হিসেবে ব্যাখ্যা করে সেটির নিন্দার আহ্বান জানিয়েছেন।

XS
SM
MD
LG