অ্যাকসেসিবিলিটি লিংক

আজারবাইজান বলছে গণমাধ্যম কর্মিদের হয়রানির জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের অপসারণ করা হবে

ফাইল ফটোঃ ২৮শে ডিসেম্বর ২০২১,  আজারবাইজানের বাকুতে সংসদ ভবনের সামনে একটি সমাবেশের সময় পুলিশ কর্মকর্তারা এক বিক্ষোভকারীকে আটক করে
ফাইল ফটোঃ ২৮শে ডিসেম্বর ২০২১, আজারবাইজানের বাকুতে সংসদ ভবনের সামনে একটি সমাবেশের সময় পুলিশ কর্মকর্তারা এক বিক্ষোভকারীকে আটক করে

আজারবাইজানের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই সপ্তাহে একটি বিক্ষোভের সময় যে পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের মারধর ও অপমান করেছে তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রকের প্রেস সচিব বৃহস্পতিবার ভিওএ'র আজারবাইজান বিভাগকে বলেন, “বিশেষ করে ফাতিমা মুভলামলির বিরুদ্ধে অশালীন আচরণের কারণে এ ঘটনায় জড়িত কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে।”

সংবাদ ওয়েবসাইট আজাদলিকের একজন সাংবাদিক মুভলামলি এবং সেভিঞ্জ সাদিগোভাকে মঙ্গলবার আটক করা হয়। তৃতীয় আরেক জন সাংবাদিক তেমুর কেরিমোভ ফেসবুকে জানিয়েছেন যে পুলিশ তাকে সরাসরি সম্প্রচার করতে বাধা দিয়েছে।

মুভলামলি ফাইসবুকে তার গ্রেফতার প্রসঙ্গে বলেন, পুলিশ তাকে বলেছে যে নতুন প্রণীত মিডিয়া আইনের আওতায় তাকে সাংবাদিক হিসাবে বিবেচনা করা হবে না এবং তাই তিনি ভিডিও করতে পারবেন না।

আর্মেনিয়ার সাথে ২০২০ সালে সংঘাতের সময় নিহত সৈন্যদের পরিবারের সদস্যরা যখন একটি বিক্ষোভ করছিলেন তখন সাংবাদিকরা রিপোর্ট করার জন্য সেখানে ছিলেন। পরিবারগুলো চায় কর্তৃপক্ষ যেন তাদের সন্তানদের আনুষ্ঠানিকভাবে 'শহীদ' হওয়ার মর্যাদা প্রদান করে। এই মর্যাদা নিহতদের কাজের স্বীকৃতি প্রদান করে এবং কিছু ক্ষেত্রে আত্মীয়-স্বজনরা সুবিধা পেয়ে থাকেন।

সংবাদ ওয়েবসাইট এজেল ডট টিভির সাংবাদিক সাদিগোভা ভয়েস অফ আমেরিকার আজারবাইজানি সার্ভিসকে বলেন, পুলিশ তাকে ও মুভলামলিকে আটক করে শারীরিক নির্যাতন করেছে।

মুভলামলি বলেন, তাদের জোর করে পুলিশের গাড়িতে তোলা হয়। তাকে লাথিমারা হয় এবং অপমান করা হয়।

আজারবাইজানের স্বরাষ্ট্র মন্ত্রকে প্রেস সচিব এলশাদ হাজিয়েভ পুলিশের বলেন, "বেআইনী পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের বিরুদ্ধে নেয়া পদক্ষেপও এর মধ্যে অন্তঃভুক্ত”। ঐ মন্ত্রক পুলিশের তত্তাবধান করে থাকে।

This item is part of
XS
SM
MD
LG