অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত-বাংলাদেশের সীমান্ত রেখায় দুই দেশের ভাষাপ্রেমীদের মিলনমেলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের সীমান্ত রেখা (নো ম্যানস ল্যান্ড) এলাকায়। (ছবি- ইউএনবি)
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের সীমান্ত রেখা (নো ম্যানস ল্যান্ড) এলাকায়। (ছবি- ইউএনবি)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের সীমান্ত রেখা (নো ম্যানস ল্যান্ড) এলাকায়। কেবলমাত্র ভাষার টানে সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে দুই দেশের মানুষ যোগ দেন একুশের এই মিলনমেলায়।

সীমান্ত রেখায় নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে সকাল সাড়ে সাড়ে ১০টায় যৌথভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁও অঞ্চলের এমএলএ বিশ্বজিত রায়, মমতা ঠাকুর এমপি, জেলা তৃণমূল সভাপতি আলোরানী সরকার, বনগাঁও পঞ্চায়েত প্রধান পরিতোষ বিশ্বাস এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার আলিফ রেজা প্রমুখ।

পরে দুই দেশের জনগণের পাশাপাশি রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীরা শহীদ বেদিতে ফুল দেন।

This item is part of
XS
SM
MD
LG