অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশের নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের নভোলুহানস্ক শহরের কাছে একজন ইউক্রেনীয় পরিষেবা সদস্যকে দেখা যাচ্ছে। ২২ ফেব্রুয়ারী, ২০২২, ছবি-রয়টার্স
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের নভোলুহানস্ক শহরের কাছে একজন ইউক্রেনীয় পরিষেবা সদস্যকে দেখা যাচ্ছে। ২২ ফেব্রুয়ারী, ২০২২, ছবি-রয়টার্স

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বাইডেন প্রশাসনকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য আহ্বান জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্কের দখলকৃত অঞ্চলগুলিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সে কারণে পুতিনকে শাস্তি দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন রোধ করার জন্য ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে উল্লেখযোগ্য দ্বিদলীয় ঐক্য সত্ত্বেও, স্বাধীন পূর্ব ইউরোপীয় দেশে অনুপ্রবেশের জন্য পুতিনকে নিরুৎসাহিত করতে এবং শাস্তি দেওয়ার জন্য কীভাবে নিষেধাজ্ঞাগুলি ক্রমানুসারে করা যায় সে বিষয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একমত হওয়ার জন্য জোর চেষ্টা চালিয়েছেন।

কিন্তু সোমবার পুতিনের টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ ইউক্রেনকে ঐতিহাসিকভাবে রাশিয়ার অংশ হিসাবে চিহ্নিত করে এবং সেই বক্তৃতায় "ইউক্রেন কখনও সত্যিকারের জাতি নয়" পুতিনের এমন মন্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছ থেকে দ্রুত নিন্দা কুড়ায় ।

সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান বব মেনেনডেজ এক বিবৃতিতে বলেছেন, "ভ্লাদিমির পুতিনের দোনেৎস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের স্বঘোষিত স্বাধীনতার অবৈধ স্বীকৃতি বিনা উস্কানিতে আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন," ।

মেনেন্দেজ আরো বলেন, “এই অবৈধ স্বীকৃতি ইউক্রেনের সার্বভৌমত্বের উপর আক্রমণ। স্পষ্ট করে বলতে গেলে, যদি কোনও অতিরিক্ত রাশিয়ান সৈন্য বা প্রক্সি বাহিনী ডনবাসে প্রবেশ করে, তাহলে বাইডেন প্রশাসন এবং আমাদের ইউরোপীয় মিত্রদের অবশ্যই নিষেধাজ্ঞা আরোপ করতে দ্বিধা করা উচিত নয়, "।

আনুমানিক ১,৫০,০০০ রাশিয়ান সৈন্য সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেনের সীমান্তে ভিড় করেছে। পুতিনের দাবি যে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলগুলি আর ইউক্রেনের অংশ নয়, তথাকথিত রাশিয়ান "শান্তি রক্ষাকারী" সৈন্যদের সেই অঞ্চলগুলিতে যাওয়ার সুবিধা করে দেয়। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বলে যে এই মিশনটি ইউক্রেনে আরও অনুপ্রবেশের জন্য একটি মিথ্যা অভিযান।

This item is part of
XS
SM
MD
LG