অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বদলে সংলাপের আহ্বান ঢাকার

ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক হামলার পর কিয়েভ ছেড়ে যাওয়ার জন্য বাসে ওঠার চেস্ট করছেন স্থানীয় অধিবাসীরা। ফেব্রুয়ারি ২৪, ২০২২। (ছবি- এপি)
ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক হামলার পর কিয়েভ ছেড়ে যাওয়ার জন্য বাসে ওঠার চেস্ট করছেন স্থানীয় অধিবাসীরা। ফেব্রুয়ারি ২৪, ২০২২। (ছবি- এপি)

ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ইউক্রেনে রাশিয়ার সেনাদের হামলার পর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অবস্থান সম্পর্কে বলেছে, "এই ধরনের সহিংসতা সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে।"

বাংলাদেশ সরকার বলেছে, তারা এই অঞ্চলের অর্থনীতিতে এবং এর বাইরেও এই অঞ্চলের অবনতিশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করে সঙ্কটের সম্ভাব্য প্রভাবগুলি মূল্যায়ন করছে।

এদিকে, বাংলাদেশ সরকার ইউক্রেনে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে এবং প্রয়োজনে পোল্যান্ডে যেতে বলেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "আমরা সেখানে আটকে পড়া বাংলাদেশিদের অবিলম্বে বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছি। প্রত্যাবাসন প্রক্রিয়ার মসৃণ সমন্বয়ের জন্য ওয়ারসতে বাংলাদেশ দূতাবাসকে ইতোমধ্যেই অতিরিক্ত জনবল ও সহায়তা দিয়ে শক্তিশালী করা হয়েছে।"

তারা আরও জানায়, সব ধরনের কনস্যুলার সহায়তা বিনামূল্যে দেয়া হচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG