অ্যাকসেসিবিলিটি লিংক

শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার

সিইসি এবং অপর চার নির্বাচন কমিশনারকে শপথ পড়ান বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। (ছবি- ইউএনবি)
সিইসি এবং অপর চার নির্বাচন কমিশনারকে শপথ পড়ান বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। (ছবি- ইউএনবি)

বাংলাদেশ নির্বাচন কমিশনের নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অপর চার নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেছেন।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

এর আগে শনিবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক প্রতিরক্ষাসচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমানকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।

XS
SM
MD
LG