অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনিয়ার জনগণ ও শরণার্থীদের জন্য প্রায় ১৭০ কোটি ডলা্রের সাহায্য চেয়েছে জাতিসংঘ

যুদ্ধের কারণে ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীরা হাঙ্গেরির টিসজাবেকসে এ পৌঁছেছেন। ১লা মার্চ, ২০২২, ছবি-এপি
যুদ্ধের কারণে ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীরা হাঙ্গেরির টিসজাবেকসে এ পৌঁছেছেন। ১লা মার্চ, ২০২২, ছবি-এপি

জাতিসংঘ ইউক্রেনিয়ার লোকজন এবং প্রতিবেশী দেশগুলিতে উদ্বাস্তুদের জরুরি মানবিক সহায়তা প্রদানের জন্য প্রায় ১৭০ কোটি ডলার সাহায্যের আবেদন করছে।

জাতিসংঘের মতে, প্রায় ১ কোটি ২০ লক্ষ ইউক্রেনীয়দের ত্রাণ এবং সহায়তার প্রয়োজন হবে কারণ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘর্ষ বাড়ছে। আগামী কয়েক মাসে আশেপাশের দেশগুলিতে অতিরিক্ত ৪০ লক্ষ ইউক্রেনীয় শরণার্থীর সুরক্ষা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায়, জীবন রক্ষার কাজ এখনই করতে হবে।

গ্রিফিথস বলেন, "ছোট বাচ্চাদের পরিবারগুলি বেসমেন্ট এবং পাতাল রেল স্টেশনগুলিতে পড়ে আছে। বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দ এবং সাইরেনের শব্দে তাঁরা ভীত। হতাহতদের সংখ্যা দ্রুত বাড়ছে। এটি ইউক্রেনের জনগণের জন্য সবচেয়ে অন্ধকার সময়। সাধারণ ইউক্রেনীয়দের জীবন ও মর্যাদা রক্ষার জন্য আমাদের এখনই সাড়া দিতে হবে। আমাদের অবশ্যই সহানুভূতি ও সংহতির সাথে সাড়া দিতে হবে।”

জাতিসংঘ আগামী তিন মাসের মধ্যে ৬ কোটি ইউক্রেনিয়ার অভ্যন্তরে যারা রয়েছে তাদের সহায়তার জন্য ১১০ কোটি ডলার সহায়তার আহ্বান জানিয়েছে। সেই অর্থ বহুমুখী নগদ সহায়তা, খাদ্য, জল এবং পয়ঃব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা পরিষেবা এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুনর্নির্মাণের জন্য ব্যবহার করা হবে৷

This item is part of
XS
SM
MD
LG