অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার মিডিয়া নিয়ন্ত্রক ভয়েস অফ আমেরিকাকে ব্লক করার হুমকি দিচ্ছে

এই স্ক্রিনশটে ভয়েস অফ আমেরিকার রাশিয়ান ভাষা বিভাগের ওয়েবসাইটটি দেখা যাচ্ছে।
এই স্ক্রিনশটে ভয়েস অফ আমেরিকার রাশিয়ান ভাষা বিভাগের ওয়েবসাইটটি দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র বুধবার বলেছে যে রাশিয়া "মিডিয়ার স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সংবাদের উপর পুরোদমে আক্রমণে সম্পৃক্ত রয়েছে"। মস্কোর মিডিয়া নিয়ন্ত্রক একাধিক মিডিয়া আউটলেট অবরুদ্ধ করেছে এবং ভয়েস অফ আমেরিকার রাশিয়ান ভাষা বিভাগের সম্প্রচার ব্লক করার হুমকি দিয়েছে।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের "বিভ্রান্তিকর তথ্য ও সত্যকে দমন করার" রাশিয়ার যে প্রচেষ্টা তা তীব্রতর হচ্ছে এবং যা ঘটছে সে সম্পর্কে রুশ জনগণের জানার অধিকার আছে।

প্রাইস একটি বিবৃতিতে বলেছেন, "আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সরকারকে রাশিয়ার আন্তর্জাতিক দায়-দায়িত্ব এবং প্রতিশ্রুতিকে সম্মান করার জন্য, অবিলম্বে এই রক্তপাত বন্ধ করতে, ইউক্রেনের ভূখণ্ড থেকে তার সৈন্য প্রত্যাহার করতে এবং তাদের নিজস্ব নাগরিকদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে সম্মান করার জন্য আহ্বান জানাই,"।

ভয়েস অফ আমেরিকাকে পাঠানো একটি নোটিশে, মিডিয়া নিয়ন্ত্রক রোসকোমনাডজো, বুধবার বলেছে যে ভয়েস অফ আমেরিকার রাশিয়ান ভাষা বিভাগের নেট্ওয়ার্কের কাছে ২৪ ঘন্টা সময় আছে, সে সময়ের মধ্যে তারা মস্কো "অবৈধ" বলে মনে করে এমন খবর সরিয়ে ফেলতে পারে।

ভয়েস অফ আমেরিকার ভারপ্রাপ্ত পরিচালক ইয়োলান্ডা লোপেজ বলেছেন যে রাশিয়ান ভাষা বিভাগ মিডিয়া নিয়ন্ত্রকের আদেশ সম্পর্কে অবগত ছিল কিন্তু মেনে চলা যায়নি।

লোপেজ একটি বিবৃতিতে বলেছেন, “এই ধরনের নির্ভুল, বিশ্বাসযোগ্য সাংবাদিকতার কারণেই রাশিয়ায় আমাদের দর্শকরা ভয়েস অফ আমেরিকা দেখে থাকে। আমরা তথ্যের অবাধ প্রবাহে হস্তক্ষেপ করার যেকোনো প্রচেষ্টাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করি এবং এই আদেশটিকে সমস্ত গণতান্ত্রিক সমাজের মূল্যবোধের সরাসরি বিরোধিতা বলে বিবেচনা করি, "।

তিনি আরো বলেছেন, "রাশিয়ার জনগণ একটি মুক্ত সংবাদ মাধ্যমে নিরবচ্ছিন্ন সংবাদ পাওয়ার অধিকার রাখে এবং তাই, আমরা রোসকোমনাডজোরের অনুরোধ মেনে চলতে পারি না" ।

This item is part of
XS
SM
MD
LG