অ্যাকসেসিবিলিটি লিংক

চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেট তারকা শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ার সাবেক  ক্রিকেটার শেন ওয়ার্ন লন্ডনের লেইস্টার স্কোয়ারে "ডিপ ওয়াটার হরাইজন" এর ইউরোপীয় প্রিমিয়ারে আসার পর পোজ দিচ্ছেন৷ ২৬ সেপ্টেম্বর ২০১৬।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন লন্ডনের লেইস্টার স্কোয়ারে "ডিপ ওয়াটার হরাইজন" এর ইউরোপীয় প্রিমিয়ারে আসার পর পোজ দিচ্ছেন৷ ২৬ সেপ্টেম্বর ২০১৬।

অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেট তারকা শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার ফক্স স্পোর্টস এ খবর জানিয়েছে।

ফক্স স্পোর্টস বলছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে যে, তিনি থাইল্যান্ডে অবস্থানকালে সম্ভবত হার্ট অ্যাটাকে মারা গেছেন।

বিবৃতিতে বলা হয়েছে,"শেনকে তার ভিলায় অচেতন অবস্থায় পাওয়া গেছে এবং চিকিৎসা কর্মীদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।"

"শেন ওয়ার্নের পরিবার এই সময়ে তাদের প্রাইভেসি রক্ষার অনুরোধ জানিয়েছে এবং যথাসময়ে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেছে।"

This item is part of
XS
SM
MD
LG