অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ—“বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার”

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস। (ছবি- ইউএনবি)
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস। (ছবি- ইউএনবি)

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস মঙ্গলবার (১৫ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত হাস বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক “বিস্তৃত ও গতিশীল”।

তিনি বলেন, “অর্থনৈতিক বিষয়াদি, উন্নয়ন, নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আমাদের সহযোগিতা আমাদের শক্তিশালী অংশীদারত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপ্তিকে তুলে ধরে।”

পিটার হাস বলেন, “সরকারি কাজের বাইরে আমাদের দুই দেশের বন্ধনের মধ্য দিয়েও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নিবিড়ভাবে সম্পৃক্ত। এক সঙ্গে আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে আরও উন্মুক্ত, আরও নিরাপদ ও আরও সমৃদ্ধ করে গড়ে তোলার পাশাপাশি উভয় দেশের জনগণের জন্যই বৃহত্তর সমৃদ্ধি অর্জন করেছি। এ বছর আমাদের দুই দেশের বন্ধুত্বের ৫০তম বার্ষিকী। আমার মেয়াদকালটি আমি আপনাদের সঙ্গে কাজ করা এবং আগামী ৫০ বছর বা আরও দূর ভবিষ্যতে আমাদের সম্ভাব্য সম্পর্ককে আরও দৃঢ় করতে উন্মুখ।”

বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব শুরু করতে পেরে আমি আনন্দিত। রাষ্ট্রপতি হামিদের কাছে আমি আমার পরিচয়পত্র পেশ করতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই!”

This item is part of
XS
SM
MD
LG