অ্যাকসেসিবিলিটি লিংক

২৪ ঘন্টায় নাটোর জেলা কারাগারে ২ বন্দীর মৃত্যু

নাটোর জেলা কারাগার
নাটোর জেলা কারাগার

গত ২৪ ঘন্টায় নাটোর জেলা কারাগারে দুই বন্দীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন- হত্যা মামলার আসামি আনছের আলী (৪৬) ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওসমান শেখ (৩৩)।

জেল সুপার আব্দুর রহিম জানান, একটি হত্যা মামলায় বিচারাধীন হাজতি আনছের আলী গত বছরের ১৪ জানুয়ারি থেকে নাটোর জেলা কারাগারে বন্দী রয়েছেন। শুক্রবার ভোরে হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একই হাসপাতালে ২৯ দিনের সাজাপ্রাপ্ত কয়েদি ওসমান শেখের মৃত্যু হয়। গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৪ মার্চ ওসমানকে সাজা দিয়েছিল।

উভয়ের লাশ নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় কারা কর্তৃপক্ষ।

This item is part of
XS
SM
MD
LG