অ্যাকসেসিবিলিটি লিংক

খুলনা জেলায় জঙ্গি সন্দেহে ১১ জন আটক

হাতকড়া (প্রতীকী ছবি)
হাতকড়া (প্রতীকী ছবি)

বাংলাদেশের খুলনা জেলায় জঙ্গি সন্দেহে ১১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে খুলনা জেলা শহরের খালিশপুর থানার বিআইডিসি সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খালিশপুর থানার বিআইডিসি সড়কের পাশে আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালান তারা। এ সময় নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ১০ জনকে আটক করা হয়। এ ছাড়া বাড়ির মালিক আলম শেখকেও আটক করা হয়েছে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানান, উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেয়ে অভিযান চালানো হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

This item is part of
XS
SM
MD
LG