অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে এক বছরে প্রথম কোভিডে দুজনের মৃত্যু

চীনের সাংহাইয়ের একটি আবাসিক ভবনের অস্থায়ী নিউক্লিক অ্যাসিড টেস্টিং সাইটে একজন বাসিন্দার কাছ থেকে সোয়াব নমুনা নিচ্ছেন একজন চিকিৎসা কর্মী। ১৯ মার্চ, ২০২২।
চীনের সাংহাইয়ের একটি আবাসিক ভবনের অস্থায়ী নিউক্লিক অ্যাসিড টেস্টিং সাইটে একজন বাসিন্দার কাছ থেকে সোয়াব নমুনা নিচ্ছেন একজন চিকিৎসা কর্মী। ১৯ মার্চ, ২০২২।

চীনে এক বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোভিডে মৃত্যুর কথা জানা গেছে। দেশজুড়ে কোভিডের নতুন প্রকোপের মধ্যেই উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে কোভিডে দুজনের মৃত্যুর খবর জানা গেল।

নতুন করে সংক্রমণ বৃদ্ধির ফলে চীনের স্বাস্থ্য কর্মকর্তারা দেশটিতে নতুন করে কঠোর কোভিড নিষেধাজ্ঞা জারি করেছেন। অথচ অনেক পশ্চিমা দেশে ধীরে ধীরে কোভিড নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

দুই বছরেরও বেশি আগে চীনের উহান প্রদেশে করোনাভাইরাস প্রথম আবির্ভূত হয়।

এদিকে, হংকংয়ের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যে, সেখানে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা এখন এক মিলিয়ন ছাড়িয়ে গেছে। শুক্রবার (১৮ মার্চ) হংকংয়ে নতুন করে ২০ হাজার ৮২ জন রোগী শনাক্ত হয়েছে এবং ২০৬ জন মৃত্যুবরণ করেছেন।

ইওরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ইউক্রেন থেকে বাস্তুচ্যুত ব্যক্তিদের গ্রহণ করা দেশগুলোকে অভ্যর্থনা কেন্দ্রগুলোতে কোভিড পরীক্ষা এবং টিকাদানকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করেছে।

জনস হপকিনস করোনাভাইরাস রিসোর্স সেন্টার জানিয়েছে, শনিবার পর্যন্ত সারা বিশ্বে মোট ৪৬৮ মিলিয়নেরও বেশি কোভিডে সংক্রমিত হয়েছে এবং ৬ মিলিয়নেরও বেশি মৃত্যু হয়েছে। জনস হপকিনস আরও বলেছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ১১ বিলিয়ন টিকা দেওয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG