অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার বিরুদ্ধে আরও এক দফা নিষেধাজ্ঞা ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ব্রাসেলসে জি-সেভেন সম্মেলন ২৪ মার্চ ২০২২। বাঁম দিক থেকে: জাপানের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী , যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জার্মানীর চ্যান্সেলর, ব্রিটেনের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, ও ইতালীর প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে। ছবি-এপি
ব্রাসেলসে জি-সেভেন সম্মেলন ২৪ মার্চ ২০২২। বাঁম দিক থেকে: জাপানের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী , যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জার্মানীর চ্যান্সেলর, ব্রিটেনের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, ও ইতালীর প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে। ছবি-এপি

ইউক্রেন যুদ্ধের বিষয়ে ব্রাসেলসে নেটো এবং জি-সেভেন দেশগুলোর চলমান বৈঠকের মধ্যেই, বৃহস্পতিবার বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে নতুন দফায় আরও নিষেধাজ্ঞার ঘোষণা দিল।

এই নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার ৩২৮ জন আইন প্রণেতা এবং বেশ কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী রয়েছে।

একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “আমাদের উদ্দেশ্য হল যে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার একটি অংশগ্রহণকারী দেশ হিসেবে রাশিয়া এক সময় যে সুবিধা ও বিশেষ অধিকার ভোগ করত, সেগুলো নিয়মতান্ত্রিকভাবে প্রত্যাহার করে নেওয়া”।

সভকমব্যাংক নামের রাশিয়ার একটি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের ১৭ জন সদস্য, এবং ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানটির জন্য সরঞ্জাম প্রস্তুতকারী রাশিয়ার ৪৮টি প্রতিরক্ষা কোম্পানীকে এই দফার নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

এছাড়াও, শেরব্যাংকের প্রধান হারম্যান গ্রেফ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন ধনী বন্ধু, গেনাডি টিমোশেঙ্কোকেও নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়েছে।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলে, “যতদিন পর্যন্ত প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধ চালিয়ে যাবেন, ততদিনই যেন রাশিয়ার সরকার বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলোর ফলাফলের চক্রবৃদ্ধি প্রভাবগুলো অনুভব করতে পারে, সেটি নিশ্চিত করার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং মিত্ররা প্রতিশ্রুতিবদ্ধ”।

This item is part of
XS
SM
MD
LG