অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র: ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে উভয় দেশ এক সঙ্গে উন্নতি করতে পারে।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রদত্ত এক বার্তায় তিনি বলেন, “আমাদের উভয় দেশই স্বাধীনতার জন্য তীব্র সংগ্রাম করেছে এবং আমরা উভয়েই আমাদের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক আদর্শের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করি”।

ব্লিংকেন বলেছেন, “বর্তমান ও আগামীর জন্য গত পাঁচ দশক ধরে দুই দেশের অব্যাহত সহযোগিতা নিরাপদ ও আরও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করছে”।

অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের চিত্তাকর্ষক অর্থনৈতিক ও উন্নয়নমূলক সাফল্য এবং শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে বিশ্বকে নিরাপদ রাখার জন্য দেশটির অঙ্গীকারের প্রশংসা করেন।

তিনি বলেন, “আমাদের প্রতিরক্ষা, উন্নয়ন, বাণিজ্য ও জনগণের মধ্যে অংশীদারত্ব আগের চেয়ে আরও শক্তিশালী”।

যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ব্লিংকেন বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG