অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ: বাইডেন

পোল্যান্ডের রাজধানী ওয়ারস’র রয়্যাল ক্যাসেলে বক্তৃতা দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার, ২৬ শে মার্চ, ২০২২।
পোল্যান্ডের রাজধানী ওয়ারস’র রয়্যাল ক্যাসেলে বক্তৃতা দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার, ২৬ শে মার্চ, ২০২২।

ওয়ারস — যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার পোল্যান্ডে ঘোষণা করেছেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি পশ্চিমাদের প্রতিরক্ষা আগামী প্রজন্মের জন্য বিশ্বব্যাপী গণতন্ত্র রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রয়্যাল ক্যাসেলে প্রদত্ত এক বক্তৃতায় বাইডেন বলেন, “এই মুহুর্তের পরীক্ষা সর্বকালের পরীক্ষা”। রয়্যাল ক্যাসেল হল ওয়ারস’র একটি ল্যান্ডমার্ক বা ঐতিহাসিক স্থাপনা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছিল এবং ১৯৭০-৮০ এর দশকে ধ্বংসস্তূপ ব্যবহার করে তা পুনর্নির্মাণ করা হয়।

বাইডেন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ “প্রাচীনতম মানবিক প্ররোচনার একটি উদাহরণ, যাকে নিরঙ্কুশ ক্ষমতা এবং সেই ক্ষমতা নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা মেটানোর জন্য নৃশংস শক্তি প্রদর্শন এবং বিভ্রান্তির সাথে তুলনা করা চলে”।

বাইডেন আরও বলেন, “এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতিষ্ঠিত সকল নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জের চেয়ে কোন অংশে কম নয়”।

ইউক্রেনীয় শরণার্থীসহ প্রায় ৩,০০০ মানুষ লাইভ স্ট্রিমে বাইডেনের ওই বক্তৃতা দেখতে দুর্গের বাইরে জড়ো হয়।

প্রেসিডেন্ট বাইডেন উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আমাদের অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে, এবং দীর্ঘ পথ চলার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে”।

’এর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ওয়ারস’-তে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদা ও পোল্যান্ডের অন্যান্য কর্মকর্তাদের সাথে দেখা করেন। এদিকে, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে তাদের মনোযোগ সরিয়ে তাদের সামরিক আগ্রাসনটিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দিকে নিয়ে গিয়েছে।

পোল্যান্ডের প্রেসিডেন্টকে বাইডেন বলেন, “আপনাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা”।

দুদা বলেন, “পোলিশ-আমেরিকান সম্পর্কটি সমৃদ্ধির পথে” এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধটি নেটোর একতার গুরুত্ব প্রমাণ করে। পোল্যান্ড ইউক্রেনের সীমান্তবর্তী দেশ।

মানবিক সহায়তা বিষয়ে আলাপ করতে শনিবার ওয়ারস’ এর একটি স্টেডিয়ামে শরণার্থীদের পরিদর্শনের সময়ে, বাইডেনের সাথে ওয়ারস’ এর মেয়র রাফাল রাজাকোস্কি এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি উপস্থিত ছিলেন। এর আগে ১,০০,০০০ শরণার্থীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে অঙ্গীকার করেছেন বাইডেন।

This item is part of
XS
SM
MD
LG