অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্রতিবাদ সমাবেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের এক শিক্ষার্থী ছাত্রলীগের কর্মীদের হামলায় আহত হওয়ার ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৮ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, রবিবার (২৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কফিল উদ্দিন সামিকে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারীরা মারধর করেন। এ সময় রড ও ইটের আঘাতে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয় কফিল উদ্দিনের। পরে সহপাঠীরা কফিল উদ্দিনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, “আমাদেরকে তারা কোনো লিখিত অভিযোগ দেয়নি। তারপরও খোঁজখবর নিচ্ছি। কিন্তু তারা না বুঝেই ফটকে তালা দিয়েছে। তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা বিচারের আশ্বাস দিয়েছি”।

This item is part of
XS
SM
MD
LG