অ্যাকসেসিবিলিটি লিংক

মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক।

“আনসার ব্যাটালিয়ন আইন, ২০২২”–এর খসড়া অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা। খসড়ায় বিদ্রোহের চেষ্টা, অংশগ্রহণ বা এ ধরনের ষড়যন্ত্রে উসকানি দেওয়ার মতো গুরুতর অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “যদি কেউ বিদ্রোহের চেষ্টা করে, উসকানি দেয় বা ষড়যন্ত্রে অংশ নেয়, তবে সে সদস্যকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হবে”।

তিনি জানান, খসড়া আইন অনুযায়ী, কোনো সদস্যের সংঘটিত দুই ধরনের অপরাধের বিচারের জন্য দুটি পৃথক আদালত থাকবে।

আনসার ব্যাটালিয়নের সদস্য কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না।

This item is part of
XS
SM
MD
LG