অ্যাকসেসিবিলিটি লিংক

নারায়ণগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ

নারায়ণগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ (প্রতীকী ছবি)
নারায়ণগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ (প্রতীকী ছবি)

বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী জহিরুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার (২৭ মার্চ) রাতে উপজেলার মিজমিজি পাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জহিরুল ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।

আহত রোজিনা আক্তার (৩৭) বর্তমানে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা আব্দুল ছামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে আব্দুল ছামাদ উল্লেখ করেন, তার মেয়ে রোজিনা আক্তার একজন গার্মেন্ট কর্মী। প্রতিদিনের মতো রবিবার গার্মেন্ট ছুটির পর বাসায় গেলে তার মেয়ের স্বামী জহিরুল ইসলাম নেশা খাওয়ার কথা বলে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় জহিরুল স্ত্রী রোজিনার শরীরে এসিড নিক্ষেপ করে এবং শরীরে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG