অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল মায়ের

 সড়ক দুর্ঘটনা, প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনা, প্রতীকী ছবি

বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশা আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার দুই মেয়ে আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ভাষানটেক এলাকায় নেভী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সাবিনা ইয়াছমিন (৩১)।

নিহতের ভাই মো. মামুন জানান, স্বামী রফিকুল ইসলাম ও দুই মেয়েকে নিয়ে ভাষানটেক বিআরপি কলোনীতে থাকতেন সাবিনা। বড় মেয়ে হুমায়রা ইয়াছমিন ওহি বাংলাদেশ নেভী স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার স্কুলে পরীক্ষা থাকায় দুপুরে ছোট মেয়ে রাহিকে সঙ্গে নিয়ে তিনজন রিকশাযোগে হুমায়রার স্কুলে যাচ্ছিলেন। তারা ভাষানটেক নেভী মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে ট্রাস্ট পরিবহনের একটি বাস রিকশার পেছনে ধাক্কা মারে। এতে রিকশা থেকে ছিটকে পড়ে আহত হয় তারা। পরে পথচারীরা তাদেরকে প্রথমে স্থানীয় মার্কস হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সাবিনাসহ তার দুই মেয়েকে হাসপাতালে নিয়ে আসা হয়। সাবিনাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর দুই মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

This item is part of
XS
SM
MD
LG