অ্যাকসেসিবিলিটি লিংক

বিদ্রোহী দলগুলোর সংঘর্ষ; হাজার হাজার মানুষ কঙ্গো থেকে উগান্ডায় পালিয়েছে

বিদ্রোহী দলগুলোর সংঘর্ষের মধ্যেই হাজার হাজার মানুষ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে উগান্ডায় পালিয়েছে
বিদ্রোহী দলগুলোর সংঘর্ষের মধ্যেই হাজার হাজার মানুষ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে উগান্ডায় পালিয়েছে

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্ব সীমান্তে সংঘর্ষে হাজার হাজার মানুষ উগান্ডায় পালিয়েছে। রোববার রাতে এম২৩-এর বিদ্রোহীরা সামরিক অবস্থানগুলোতে হামলা করেছে এমন খবরের পর সীমান্তে উগান্ডার সেনা মোতায়েন করা হয়।

উগান্ডার রেড ক্রসের কিসোরো জেলার ব্যবস্থাপক নাতুকুন্ডা প্রিমরোজ বলেছেন, উগান্ডায় অনুপ্রবেশকারী মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

দীর্ঘদিন ধরে রুয়ান্ডার বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো অর্থাত্ ডিআরসির পূর্বাঞ্চলে উপস্থিত রয়েছে এবং এ অঞ্চলে অবস্থিত রুয়ান্ডার বিদ্রোহী দলগুলোর সাথে লড়াই করছে।

একেনজে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত কর্তৃত্ব ও শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনী সব ধরনের ব্যবস্থা নেবে।

কাম্পালায় উগান্ডার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফেলিক্স কুলাইগিয়ে বলেছেন, যুদ্ধ যাতে সীমান্তের ওপারে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে প্রচুর সংখ্যক উগান্ডার সেনা মোতায়েন করা হয়েছে।

ডিসেম্বরে ইতুরি প্রদেশে যুদ্ধ থেকে বাঁচতে হাজার হাজার কঙ্গোবাসী উগান্ডায় পালিয়ে যায়, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কর্তৃপক্ষ তাদের দেশে ফিরে যেতে বলে।

সাংবাদিকদের কাছে দেয়া এক বিবৃতিতে উত্তর কিভু প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র বলেছেন, ২৭ ও ২৮ মার্চ রাতে রুয়ান্ডার সেনা সমর্থিত এম২৩ বিদ্রোহীরা চাণজু ও রানইয়োনয়ি শহরে কঙ্গোর সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে অনুপ্রবেশ ও আক্রমণ চালিয়েছিল।

মুখপাত্র জেনারেল একেনজে সিলাইন বলেছেন, এই আক্রমণের সময় ডিআরসি বাহিনী ওয়ারেন্ট অফিসার হাবিয়ারিমানা জ্যঁ পিয়ের ও উওয়াজেনেজা মুহিদি জন নামে রুয়ান্ডার দুই সৈন্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা বলেছেন যে, তারা রুয়ান্ডা প্রতিরক্ষা বাহিনীর ৪০২ তম ব্রিগেডের ৬৫ তম ব্যাটালিয়নের সৈন্য ।

This item is part of
XS
SM
MD
LG