অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে কারাবন্দী যুবদল নেতার মৃত্যু

যুবদল নেতা মোহাম্মদ শাহজাহান
যুবদল নেতা মোহাম্মদ শাহজাহান

বাংলাদেশের চট্টগ্রাম জেলার কেন্দ্রীয় কারাগারে বন্দী এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় মঙ্গলবার (২৯ মার্চ) রাতে তার মৃত্যু হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ।

মৃত মোহাম্মদ শাহজাহান (৪৩) চট্টগ্রাম মহানগর যুবদলের সহ ক্রীড়া সম্পাদক ছিলেন।

ময়নাতদন্ত শেষে বুধবার তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, “মোহাম্মদ শাহজাহান নামে একজন হাজতির মৃত্যু হয়েছে। তিনি বায়েজিদ থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত হিসেবে তিন মাস আগে কারাগারে আসেন। তিনি আগে থেকে যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। গত ২৬ মার্চ থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তার অবস্থার অবনতি হলে দুপুর ১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তিনি মারা যান”।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেন, “শাহাজাহান যুবদলের সক্রিয় নেতা ছিলেন। রাজনৈতিক মামলায় তিনি কারাগারে ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত”।

This item is part of
XS
SM
MD
LG