অ্যাকসেসিবিলিটি লিংক

গাইবান্ধায় মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

গাইবান্ধায় মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড
গাইবান্ধায় মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

গাইবান্ধায় মাদক মামলায় এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বেগম শায়লা (৩৮) রায় শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন।

অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- সোহাগ, বিপুল মিয়া, রমজান আলী ও সাজু মিয়া। তাদের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালের ৮ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে পারভীন বেগম শায়লাকে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মনিরুল হক বাদী হয়ে একটি মাদক মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় দেন।

This item is part of
XS
SM
MD
LG