অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম তীরে ইসরাইলের অভিযান ; বন্দুকযুদ্ধে ২ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ফিলিস্তিনি হাদিল আবু আতিয়েহ তার ভাই সানাদ আবু আতিয়েহ(১৭)-এর শবযাত্রায় কাঁদছেন। ৩১ মার্চ,২০২২।
পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ফিলিস্তিনি হাদিল আবু আতিয়েহ তার ভাই সানাদ আবু আতিয়েহ(১৭)-এর শবযাত্রায় কাঁদছেন। ৩১ মার্চ,২০২২।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনী অভিযান চালায়। অভিযানে বন্দুক যুদ্ধে ২জন ফিলিস্তিনি নিহত ও ১৫ জন আহত হয়।

জেনিনের কাছে একটি গ্রামে একজন ফিলিস্তিনি মধ্য ইসরাইল ৫জনকে গুলি করে হত্যা করার দুইদিন পরেই এ অভিযান চালানো হয়। সাম্প্রতিক কয়েকদফা আক্রমণের মধ্যে এটি অন্যতম।এ আক্রমণগুলোর ফলে মোট ১১ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ১৭ বছর বয়সী সানাদ আবু আতিয়েহ ও ২৩ বছর বয়সী ইয়াজিদ আল সাদি নিহত হয়েছেন। একটি ছুরিকাঘাতের ঘটনা উল্লেখ করে তারা আরও জানায়, পশ্চিম তীরের শহর বেথলেহেমের কাছে ৩০ বছর বয়সী নিদাল জাফরাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো ফিলিস্তিন ইস্যুটিকে এমন এক সময়ে আবার সামনে নিয়ে এসেছে যখন ইসরাইল ইরানের বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলোর সাথে জোট গড়ায় মনোযোগ দিচ্ছে। এক দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ কোনো ইসরাইল -ফিলিস্তিন শান্তি আলোচনা হয়নি এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনেট ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী।

This item is part of
XS
SM
MD
LG