অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, শনাক্ত ৫৬

ফাইল-ঢাকার কোরাইল বস্তির পল্লীবন্ধু এরশাদ স্কুলে বস্তিবাসীরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা করোনভাইরাস টিকা নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ১৬ নভেম্বর, ২০২১।
ফাইল-ঢাকার কোরাইল বস্তির পল্লীবন্ধু এরশাদ স্কুলে বস্তিবাসীরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা করোনভাইরাস টিকা নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ১৬ নভেম্বর, ২০২১।

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৬ জনের।

বাংলাদেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৭১৪ জনে পৌঁছেছে।

শনিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ। বাংলাদেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ১০ শতাংশ।

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭১৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮২ হাজার ৯১৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।

XS
SM
MD
LG