অ্যাকসেসিবিলিটি লিংক

নোয়াখালীর চাটখিলে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

হাতকড়া (প্রতীকী ছবি)
হাতকড়া (প্রতীকী ছবি)

বাংলাদেশের নোয়াখালী জেলার চাটখিলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ।

রবিবার (৩ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে শনিবার রাত ১১টার দিকে ঘটনার ১০দিন পর উপজেলার বদলকোট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেঘা গ্রামের মৃধা বাড়ির একটি শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার মো. শাহাদাত হোসেন (২২) উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মো. বাবুলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে থেকে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা ২৫ মার্চ চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, “শিশুটি সোমবার দুপুর দেড়টায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে বাড়ির আশপাশে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেন। খোঁজ না পেয়ে এক পর্যায়ে থানায় সাধারণ ডায়েরি করেন”।

তিনি আরও জানান, ওই জিডির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। এক পর্যায়ে নিখোঁজ থাকার ৯ দিনের মাথায় শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাতে শিশুটির চাচাতো ভাই মো. শাহাদাতকে হোসেনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে, ঘটনার ১০দিন পর পাশের বাড়ির একটি শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

This item is part of
XS
SM
MD
LG