অ্যাকসেসিবিলিটি লিংক

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন (প্রতীকী ছবি)
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন (প্রতীকী ছবি)

বাংলাদেশের কক্সবাজার জেলার, উখিয়া ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এসময় ব্রাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র ও রোহিঙ্গাদের দুটি বসতি পুড়ে যায়। সোমবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক নাইমুল হক।

তিনি জানান, দুপুর ২ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। এ ঘটনায় ক্যাম্পে অবস্থিত ব্রাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র ও দুটি বসতি পুড়ে গেছে। বিকেল ৫ টার দিকে, উখিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা যায়। তবে আগুনের সুত্রপাত কোথা থেকে হলো, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারিয়েছিলো। আর, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়। তারও আগে, গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আরেক অগ্নিকাণ্ডে, কমপক্ষে ১২ জন রোহিঙ্গা মারা যান। আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর।

This item is part of
XS
SM
MD
LG