অ্যাকসেসিবিলিটি লিংক

করোনায় আবারও ২৪ ঘণ্টা মৃত্যুশূন্য বাংলাদেশ—শনাক্ত ৩৬

করোনা সংক্রমণ রোধে বাংলাদেশে সতর্ক হয়ে চলাফেরা করছেন লোকজন। (ছবি- ইউএনবি)
করোনা সংক্রমণ রোধে বাংলাদেশে সতর্ক হয়ে চলাফেরা করছেন লোকজন। (ছবি- ইউএনবি)

করোনায় আবারও মৃত্যুশূন্য ২৪ ঘণ্টা কাটাল বাংলাদেশ। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) বাংলাদেশে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৬ জন। বাংলাদেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ।

বাংলাদেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৮৯৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৯ শতাংশ।

XS
SM
MD
LG