অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর আইভরিকোস্টে অস্থিরতার প্রেক্ষাপটে মিলিশিয়াদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ

আইভরিকোস্টের কানিতে প্রথাগত আইভারিয়ান ডোজো মিলিশিয়ারা। ২৭ সেপ্টেম্বর, ২০১৩ (ফাইল ছবি)।
আইভরিকোস্টের কানিতে প্রথাগত আইভারিয়ান ডোজো মিলিশিয়ারা। ২৭ সেপ্টেম্বর, ২০১৩ (ফাইল ছবি)।

স্থানীয় মিলিশিয়া, যাদের “ডোজো” বলা হয়, তারা উত্তর আইভরিকোস্টের কিছু অংশে গ্রামের ধুলোময় রাস্তা ধরে গাড়ি চালায়। সেখানে তারা স্থানীয়দের নিরাপত্তা দিতে প্রদেশকে সহায়তা করে। দেশটির সমৃদ্ধ দক্ষিণের বিপরীতে উন্নয়ন, নিরাপত্তা ও আইনের শাসন উত্তরে পৌঁছানোর জন্য তারা সংগ্রাম করছে।

ইসলামিক স্টেটস আলকায়দার সঙ্গে সংশ্লিষ্ট সশ্রস্ত্র দলগুলো দেশের উত্তর সীমান্তবর্তী বুরকিনা ফাসো ও মালির ১০০ কিলোমিটারেরও কম দূরবর্তী এলাকায় ধ্বংস ও বিপর্যয়ের সৃষ্টি করেছে। আইভরিকোস্টের একজন বিশ্লেষকের মতে, বুরকিনা ফাসো ও মালির মধ্যে নানা দ্বন্দ্বের কারণে যেমন; জাতীয় নিরাপত্তার অভাব, উন্নয়ন ও আন্তসাম্প্রদায়িক উত্তেজনা এখানে বিদ্যমান।

সেকনগো নামের একজন ডোজো জানিয়েছেন, অপরাধ ও সহিংসতার কারণে মিলিশিয়ারা সংগঠিত হচ্ছে।

তিনি জানান, ডোজোরা পুলিশ, রেঞ্জার্স ও জেন্ডারমেরিদের (ফ্রান্স নিয়ন্ত্রিত বিশেষ বাহিনী) সঙ্গে কাজ করছে। ডোজোদের প্রায়ই (শান্তি) মিশনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

বুরকিনা ফাসো ও মালিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রভাবিত এলাকাগুলোতেও মিলিশিয়া দলগুলো আত্মপ্রকাশ করেছে। ওই এলাকায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল ছিল।

বাকারি ওউতারা, যিনি উত্তর আইভরিকোস্টের একটি প্রধান শহর কোরহোগোতে ডোজোদের পরিচালনায় রয়েছেন, তিনি বিশ্বাস করেন, ছোট ছোট গ্রামগুলোতে নিরাপত্তা বাহিনী নিয়োজিত করার মতো পর্যাপ্ত ব্যবস্থা সরকারের নেই। বিশেষ করে যেসব গ্রাম জেন্ডারমেরি বা পুলিশ স্টেশন থেকে ২৫, ৫০ বা ৬০ কিলোমিটার দূরে।

“ভাবুনতো যদি মানুষজন আক্রান্ত হয় এর মধ্যে পুলিশ এসে ব্যবস্থা নিতে নিতে আক্রমণকারীরা সটকে পড়বে”, তিনি বলেন।

যাহোক, এ অঞ্চলের নিরাপত্তা ভালো বলে তিনি উল্লেখ করেন।

উত্তরে প্রভাবশালী নেতারা আপস–মীমাংসার মাধ্যমে ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন।

করহোগোর ইসা কুলিবালি বলেন, যখন নাগরিকেরা কোনো সমস্যা নিজেরা সমাধান করতে পারেন না, তখন তারা আমার কাছে আসেন।

প্রভাবশালী এই নেতা আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে উত্তরের উন্নয়ন এগিয়েছে, যদিও বড় শহরগুলোর বাইরে যারা বাস করেন তাদের অধিকাংশ ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন।

টিমবুক্টু ইন্টিটিউটের বিশ্লেষক ল্যাসিনা ডায়রা বলেন, পাশাপাশি দেশগুলোর মধ্যে দ্বন্দ্বের আরেকটি প্রধান কারণ পশু পালক ও কৃষক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা যা আইভরিকোস্টের আরেকটি সমস্যা।

ডায়রা বলেন, পশুপালক ও অন্য গোষ্ঠীকে সংযুক্ত করার বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে জোরালো কোনো সাড়া এখনো দৃশ্যমান হয়নি।

আবিদজানের Félix Houphouët Boigny বিশ্ববিদ্যালয়ের একজন সমর ঐতিহাসিক আর্থার রাঙ্গা উত্তরের নিরাপত্তা বিষয়ে সরকারকে পরামর্শ দেন। তার মতে উত্তরের উত্তেজনা সমালোচনার পর্যায়ে পৌঁছায়নি।

তিনি বলেন, উদ্বেগ রয়েছে, কিন্তু এখনো চলে যাওয়ার বা স্থানচ্যুতির মতো কিছু হয়নি, কারণ এখন পর্যন্ত সরকার ভালো সামরিক প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হয়েছে এবং সামাজিক প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করছে।

ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারের এক অনুরোধে আইভরি কোস্টের নিরাপত্তাবিষয়ক মন্ত্রক কোনো সাড়া দেয়নি।

This item is part of
XS
SM
MD
LG