অ্যাকসেসিবিলিটি লিংক

মার্চ মাসে করোনা সংক্রমণ বৃদ্ধির পর বিশ্বব্যাপী কোভিড আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছেঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কোভিড-১৯ মহামারীতে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া ফ্রন্ট লাইন কর্মীদের সম্মান জানাতে লিঙ্কন মেমোরিয়ালের সামনে ‘হোপ’ চিহ্নের ছবি তুলছেন একজন দর্শক। ওয়াশিংটন ডিসি। ৬ মার্চ,২০২২।
কোভিড-১৯ মহামারীতে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া ফ্রন্ট লাইন কর্মীদের সম্মান জানাতে লিঙ্কন মেমোরিয়ালের সামনে ‘হোপ’ চিহ্নের ছবি তুলছেন একজন দর্শক। ওয়াশিংটন ডিসি। ৬ মার্চ,২০২২।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, মার্চের শুরুতে নতুন কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পর বিশ্বব্যাপী নতুন কোভিড আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা ২ গত সপ্তাহ ধরে কমছে।

২০২২ সালের ৩ এপ্রিল বিশ্বব্যাপী কোভিডে ৪৮ কোটি ৯ লাখেরও বেশি মানুষ আক্রান্ত ও ৬০ লাখেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সংস্থাটি জানিয়েছে, গত সপ্তাহে বিশ্বব্যাপী কোভিড আক্রান্তের সংখ্যা ৪৩ শতাংশ কমেছে।

দেশীয় পর্যায়ে, এক সপ্তাহে সর্বোচ্চ নতুন আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫৮ হাজার যা রিপোর্ট করা হয়েছে দক্ষিণ কোরিয়ায়, দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার যা রিপোর্ট করা হয়েছে জার্মানিতে। এরপর ১ সপ্তাহে সর্বোচ্চ সংখ্যাক নতুন আক্রান্তের সংখ্যা জার্মানিতে, প্রায় ১০ লাখ।

আক্রান্তের হার দক্ষিণ কোরিয়ায় ১৬ শতাংশ ও জার্মানিতে ১৩ শতাংশ হ্রাস পেয়েছে। ফ্রান্সে আক্রান্তের হার ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডব্লিউএইচওর ৬টি অঞ্চল জুড়ে ৯০ লাখেরও বেশি নতুন আক্রান্ত ও ২৬ হাজারেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। সব অঞ্চলেই সাপ্তাহিক নতুন সংক্রমণ ও মৃত্যু উভয় ক্ষেত্রেই হ্রাসের প্রবণতা দেখা গেছে।

তবে ডব্লিউএইচও এই সতর্কতা অব্যাহত রেখেছে যে, বেশ কয়েকটি দেশ ধীরে ধীরে তাদের কোভিড-১৯ টেস্টের কৌশল পরিবর্তন করছে, যার ফলে সামগ্রিকভাবে টেস্ট কম করা হয়েছে। ফলস্বরূপ কম সংখ্যক কেস শনাক্ত হচ্ছে।

XS
SM
MD
LG