অ্যাকসেসিবিলিটি লিংক

রুশ নোবেল বিজয়ী মুরাটভের গায়ে লাল রঙ ঢেলে দেয় অচেনা আক্রমণকারীরা

ইউরোপের টেলিগ্রাম চ্যানেল নোভায়া গেজেটায় প্রকাশিত এই ছবিতে সংবাদপত্রটির সম্পাদক নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী দ্যমিত্রি মুরাটভ একটি সেলফি তুলছেন। তিনি বলেন যে, রাশিয়ান ট্রেনে একজন আততায়ী তাকে আক্রমণ করে, তার গায়ে লাল রঙ ঢেলে দেয়। ৭ এপ্রিল,২০২২।
ইউরোপের টেলিগ্রাম চ্যানেল নোভায়া গেজেটায় প্রকাশিত এই ছবিতে সংবাদপত্রটির সম্পাদক নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী দ্যমিত্রি মুরাটভ একটি সেলফি তুলছেন। তিনি বলেন যে, রাশিয়ান ট্রেনে একজন আততায়ী তাকে আক্রমণ করে, তার গায়ে লাল রঙ ঢেলে দেয়। ৭ এপ্রিল,২০২২।

রাশিয়ার নেতৃস্থানীয় স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটার প্রধান সম্পাদক ও নোবেল শান্তি পুরষ্কার জয়ী দ্যমিত্রি মুরাটভ বলেছেন, একজন আততায়ী তাকে আক্রমণ করেছে এবং তার ওপর লাল রঙ ও অ্যাসিটোনের মিশ্রণ ছুঁড়ে মেরেছে।

মুরাটভ জানান, আক্রমণকারী চিৎকার করে বলছিল, “মুরাটভ, আমাদের ছেলেদের পক্ষ থেকে এটা আপনার জন্য”।

হামলার বিষয়ে তিনি নোভায়া গেজেটার নতুন ইউরোপীয় সংস্করণকে বলেছেন যে, তার চোখ ভীষণ জ্বলছে।

নোভায়া গেজেটা একটি নেতৃস্থানীয় স্বাধীন রুশ সংবাদপত্র। রুশ কর্তৃপক্ষের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর গতমাসে সংবাদপত্রটি এর কার্যক্রম স্থগিত করে।

সংবাদপত্রটি জানায়, রোসকোমনাডজোর তাদের দুবার সতর্ক করেছে। এর মানে, আইনি পদক্ষেপের মাধ্যমে রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা তাদের স্বাধীন আউটলেটটি বন্ধ করতে চাচ্ছিল।

ইউক্রেনে মস্কো যে যুদ্ধ শুরু করেছে তা মিডিয়া কীভাবে বর্ণনা করতে পারে তার ওপর কঠোর সীমারেখা টেনেছে রাশিয়া। দেশটির নিয়ন্ত্রক সংস্থার মতে, মস্কোর বর্ণিত “বিশেষ সামরিক অভিযান”-এর জন্য প্রচার মাধ্যমকে সরকারি মাধ্যমের নিয়ম অনুসরণ করতে হবে। ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ‘যুদ্ধ’ বা ‘আক্রমণ’ শব্দের ব্যবহার নিষিদ্ধ।

ইতোমধ্যেই অন্যান্য বেশ কয়েকটি রুশ প্রচারমাধ্যম তারা কী নিয়ে রিপোর্ট করতে পারে তা নিয়ে কড়া বিধিনিষেধের মুখোমুখি হওয়ার কারণে তাদের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আরএফই/আরএলসহ একাধিক বিদেশী সংবাদ মাধ্যমকে ব্লক করেছে ক্রেমলিন।


This item is part of
XS
SM
MD
LG